ইতিমধ্যে ৪০ কোটি টাকা ব্যয়ে আবর্জনা পরিষ্কারের জন্য ১৫টি নতুন গাড়ি এবং চারটি আবর্জনাবাহী কনটেইনার মোভার কেনার সিদ্ধান্ত নিয়েছি
এগুলো কেনার কার্যক্রমও শুরু হয়ে গেছে
পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা কীভাবে আরও আধুনিক করা যায় তা নিয়েও বাস্তবভিত্তিক পরিকল্পনা নেওয়া হচ্ছে
মেয়র বলেন নগরের কোনো কোনো এলাকায় মশার উৎপাত কিছুটা বেড়েছে
এজন্য প্রচলিত পদ্ধতির ওষুধ ও তেল ছিটিয়ে মশার উৎপাদন এলাকা ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে
তা ছাড়া আমরা শিগগিরই দরপত্রের মাধ্যমে মশার ডিম ধ্বংসকারী লার্ভিসাইড কেনার উদ্যোগ নিয়েছি
তিনি বলেন নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণেও মশার উপদ্রব বেড়েছে
জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আমরা খাল ও নালা পরিষ্কার করার পাশাপাশি নতুন খাল খননেরও উদ্যোগ নিয়েছি
এসব কাজ সম্পন্ন হলে মশার উৎপাত একেবারেই কমে যাবে
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপক্ষে সাবেক সেনাপ্রধান শরৎ ফনসেকার ৩০ মাসের কারাদণ্ডের অনুমোদন  দিয়েছেন
এলাহাবাদ হাইকোর্টের ঐতিহাসিক রায়
বাবরি মসজিদের বিরোধপূর্ণ জমির মালিকানা হিন্দু-মুসলমান দুই সম্প্রদায়েরই
এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্নৌ বেঞ্চ বাবরি মসজিদের বিরোধপূর্ণ ভূমির মালিকানা তিনভাগে বিভক্ত করে রায় দিয়েছে
আদালতের রায় অনুযায়ী ভূমির এক-তৃতীয়াংশের মালিক হিন্দু মহাসভা এবং অপর দুই ভাগের মালিকানা সুন্নি ওয়াকফ  বোর্ড নির্মহী আখড়ার
এলাহাবাদ হাইকোর্টের তিন বিচারপতি এস ইউ খান সুধীর আগারওয়াল এবং ডিভি শর্মার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ আজ বৃহস্পতিবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্যে এই রায় ঘোষণা করেন
তিন বিচারকের সমন্বয়ে গঠিত এই বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ রায়ে বাবরি মসজিদের ভূমির মালিকানাকে সমান তিনভাগে ভাগ করে এর মালিকানা হিন্দু মহাসভা নির্মহী আখড়া ও সুন্নি ওয়াকফ বোর্ডের বলে ঘোষণা করা হয়
অপর বিচারক এস ইউ খান তাঁর রায়ে বলেন অযোধ্যার বাবরি মসজিদ মূঘল সম্রাট বাবর নির্মাণ করেছিলেন তবে তা রাম মন্দির ধ্বংস করে নয়
আদালত এই রায় বাস্তবায়নে আগামী তিনমাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে
আদালত এই তিন মাস সময়ের মধ্যে এই বিরোধপূর্ণ ভূমি তিনভাগে ভাগ করে সীমানা চিহ্নিত করে ফেলার জন্যও সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছে

গত ২৪ সেপ্টেম্বর এই বেঞ্চেরই বাবরি মসজিদ মামলার রায় প্রদান করার কথা ছিল

কিন্তু রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশব্যাপী আইন শৃংখলার অবনতি ঘটতে পারে এই আশংকায় মামলার রায় প্রদান পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে উত্তর প্রদেশের অবসরপ্রাপ্ত আমলা রমেশচন্দ্র ত্রিপাঠি সুপ্রীম কোর্টে একটি আবেদন পেশ করেন

রমেশচন্দ্র ত্রিপাঠির এই আবেদনের পরিপ্রক্ষিতে সুপ্রীম কোর্টের বিচারপতি আলতামাস কবির এবং বিচারপতি এ কে পট্টনায়েকর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ তার আবেদন খারিজ করে তা উপযুক্ত বেঞ্চে দাখিল করার নির্দেশ দেন

এরপরে গত বৃহস্পতিবার রমেশচন্দ্র ফের সুপ্রীম কোর্টে আবেদন জানালে বিচারপতি আর ভি রবীন্দ্রনর নেতৃত্বে গঠিত দুই সদস্যের ডিভিশন বেঞ্চ এই মামলার রায় প্রদান পাঁচ দিনের জন্য পিছিয়ে দিয়ে ২৮ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন

এরপরে সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি এস এইচ কাপাডিয়ার নেতৃত্বে গঠিত তিন সদস্যের একটি ডিভিশন বেঞ্চ গত মঙ্গলবার শুনানি শেষে মামলা পেছানোর আবেদন খারিজ করে দেন

এরপরেই এলাহাবাদ হাইকোর্ট থেকে জানিয়ে দেওয়া হয় ৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটায়  এই মামলার রায় প্রদান করা হবে

রায় ঘোষণার পর যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য ভারতজুড়ে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে
সরকার দেশের ৩২টি স্থানকে স্পর্শকাতর এলাকা হিসাবে চিহ্নিত করেছে
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম নিজেই নিরাপত্তা ব্যবস্থা তদারক করছেন

উত্তর প্রদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে
সেখানে এক লাখ ৭০ হাজার নিরাপত্তাকর্মী  মোতায়েন করা হয়েছে 
গোয়েন্দা সংস্থাগুলো যেকোন ধরনের নাশকতার পরিকল্পনা শনাক্ত করার কাজে তত্পর রয়েছেন 
দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ১৮টি বিমান ঘািটতে মোতায়েন রাখা হয়েছে নিরাপত্তা বাহিনীকে

এদিকে কর্ণাটক সরকার দুদিনের জন্য রাজ্যের সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে
পশ্চিমবঙ্গের সর্বত্র জারি করা হয়েছে সতর্কতা
সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি
কলকাতার ৪৮টি থানার মধ্যে ১৮টি থানাকে স্পর্শকাতর থানা হিসাবে চিহ্নিত করে সেখানের নিরাপত্তা জোরদার করা হয়েছে
হিন্দুস্তান টাইমস
পাবনা জেলা প্রশাসনের আরও ২ কর্মকর্তা প্রত্যাহার
পাবনার জেলা প্রশাসন থেকে আরও দুজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে
অতিরিক্ত জেলা প্রশাসক বিজয়ভূষণ পাল ও ইমামউদ্দিন কবিরকে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে
অন্যদিকে নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার মো সাজেদুল ইসলাম আর মেহেরপুরের এডিসি আবদুর রউফকে পাবনায় অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে
সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এপিডি সোহরাব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন
গত ২৮ সেপ্টেম্বর পাবনার জেলা প্রশাসক ডিসি এ এস এম মনজুর কাদির পুলিশ সুপার জামিল আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আবদুল হালিমকে প্রত্যাহার করা হয়
আর কর্মচারী নিয়োগ পরীক্ষার কেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় পুলিশ ছাত্রলীগ-যুবলীগের ৩৩ নেতা-কর্মীকে আসামি করে অভিযোগপত্র দেয়
গত ১৭ সেপ্টেম্বর জেলা প্রশাসক কার্যালয়ে তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগের পরীক্ষাটি ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের হামলায় ভণ্ডুল হয়ে যায়
হামলায় পাবনার দুজন অতিরিক্ত জেলা প্রশাসকসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা আহত হন
পরীক্ষা ভণ্ডুল সরকারি গাড়ি ও বিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় পাবনার প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল হোসেন বাদী হয়ে পাবনা থানায় মামলাটি করেন
আটক বিমানবালা তিন দিনের রিমান্ডে
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল বুধবার আড়াই কোটি টাকার বিদেশি মুদ্রাসহ  আটক বিমানবালা কামরুন নাহার ওরফে পুতুলকে আজ বৃহস্পতিবার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে
ঢাকা মহানগর হাকিম এ জি এম আল মাসুদ এই রিমান্ড মঞ্জুর করেন
বিমানবন্দর থানা পুলিশ কামরুন নাহারকে আজ আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে
আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন
প্রসঙ্গত গতকাল কামরুন নাহার কর্তব্য পালনের জন্য বিমানবন্দরে ঢোকেন
এ সময় তাঁর লাগেজ স্ক্যান করলে বিদেশি মুদ্রার অস্তিত্ব পাওয়া যায়
পরে আড়াই কোটি টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা পাওয়া যায়
এর মধ্যে সৌদি রিয়ালের পরিমাণ ছিল বেশি
পরে তাঁকে আটক করা হয়
১০ ট্রাক অস্ত্র আটক মামলা
সাবেক পুলিশ কমিশনার ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন
চট্টগ্রামে ছয় বছর আগে আটক হওয়া ১০ ট্রাক অস্ত্র মামলায় পুলিশের তৎকালীন কমিশনার সাব্বীর আলী আজ বৃহস্পতিবার ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন
বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান তাঁর জবানবন্দি গ্রহণ শুরু করেছেন
দশ ট্রাক অস্ত্র মামলায় বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্কালীন সচিব ওমর ফারুককেও আসামি করা হতে পারে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে
এ ছাড়া এর আগে গ্রেপ্তার হওয়া এনএসআই ও ডিজিএফআইয়ের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে দেশের ভূখণ্ড ব্যবহার করে অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলায় অভিযোগপত্রে তাঁদের আসামি করা হবে বলেও সূত্রগুলো নিশ্চিত করেছে
ইতিমধ্যে ওমর ফারুককে চট্টগ্রামের সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে
২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রামে ইউরিয়া সার কারখানার সিইউএফএল জেটিঘাট থেকে পুলিশ ১০ ট্রাক অস্ত্র আটক করে
এ ঘটনায় কর্ণফুলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহাদুর রহমান অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা করেন
এরপর বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দায়সারা তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হয় এবং আদালতে মামলার বিচারও শুরু হয়
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৭ সালের ২০ নভেম্বর তৎকালীন চট্টগ্রাম মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ মামলাটি অধিকতর তদন্তের আদেশ দেন
আদালত সাতটি পর্যবেক্ষণের ভিত্তিতে এ তদন্ত পরিচালনার জন্য বলেন
চলমান তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে সিআইডি সূত্র দাবি করেছে
১০ ট্রাক অস্ত্রের এই চালানটি এসেছিল চীন থেকে
উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য চীনের রাজধানী বেইজিংয়ের সমরাস্ত্র কারখানা নর্থ ইন্ডাস্ট্রিজ করপোরেশন নরিনকো থেকে অস্ত্রগুলো সংগ্রহ করা হয়
বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই তত্কালীন কতিপয় কর্মকর্তা এই অস্ত্র সংগ্রহের ব্যবস্থা করেন
নরিনকোর ওয়েবসাইটে একে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন অন্যতম বৃহত্ কোম্পানি হিসেবে উল্লেখ করা হয়েছে
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি তদন্তে এ তথ্য বেরিয়ে এসেছে
আদালতের নির্দেশে ও সাতটি পর্যবেক্ষণের ভিত্তিতে মামলাটির অধিকতর তদন্ত করা হয়
সিআইডি ১৫ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে তদন্তের সর্বশেষ অগ্রগতির প্রতিবেদন দাখিল করেছে
এ মামলার তদন্তের সময়সীমা নয় দফা বাড়ানো হয়েছে
জি এম কাদেরকে আবারও মুঠোফোনে হুমকি
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরকে আজ বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে আবারও মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে
খুদে বার্তায় অশালীন ভাষায় তাঁকে হুমকি দিয়ে বলা হয় তোর অনেক বড় ক্ষতি হবে সাবধানে থাকিস
এ হুমকির ব্যাপারে পরে জি এম কাদের সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে
পর্যটনমন্ত্রী জি এম কাদেরকে ০১৬৭৫৬৮৫২২২ নম্বরের মুঠোফোন থেকে খুদে বার্তায় হুমকি দেওয়া হয়
প্রসঙ্গত গত মঙ্গলবার ও গতকাল বুধবার দুই দফায় মুঠোফোনে ফোন করে এবং খুদে বার্তা পাঠিয়ে তাঁকে হুমকি দেওয়া হয়েছে
হুমকি দেওয়ার বিষয়টি মন্ত্রী প্রথম আলোকে নিশ্চিত করেছেন
লস্কর-ই তাইয়েবার আরেক বাংলাদেশি জঙ্গি গ্রেপ্তার
পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তাইয়েবার আরেক বাংলাদেশি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে
তাঁর নাম মাওলানা মো ইমরান ৪৩ বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার পাইকপাড়া গ্রামে
র‌্যাবের দাবি বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় র‌্যাব-১১-এর সদস্যরা ঢাকার অদূরে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকা থেকে মাওলানা ইমরানকে গ্রেপ্তার করেছে
তাঁর কাছ থেকে বৈদেশিক জাল মুদ্রা পাসপোর্ট বিভিন্ন ধরনের ভিজিটিং কার্ড পাকিস্তানি ভাষায় ধারণকৃত দুটি ভিডিও সিডি ও জিহাদে উদ্বুদ্ধকরণ বইপত্র উদ্ধার করা হয়েছে
আজ বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১ কার্যালয়ে সংবাদমাধ্যমের সামনে গ্রেপ্তার হওয়া এ জঙ্গিকে হাজির করা হয়
